Thursday , 14 May 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা  প্রস্তাবনা

রুনা আক্তারঃ  রাজধানীর উত্তরা এলাকায় “মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে নয় দফা প্রস্তাবনা” শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  উক্ত বৈঠক প্রধান আলোক হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তাওহীদের কেন্দ্রীয় পরিচালক হোসাইন মোহাম্মদ সেলিম।…

উত্তরখান নাগরিক কল্যাণ কমিটি কর্তৃক সদস্য পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রুনা আক্তারঃ রাজধানীর উত্তরখানে উত্তরখান নাগরিক কল্যাণ কমিটি কর্তৃক সদস্য পরিচিতি অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  উত্তরখান নাগরিক কল্যাণ কমিটির কেন্দ্রীয় সভাপতি ক্যাপ্টেন শাহজাহান।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন   উত্তরখান নাগরিক কল্যাণ…

দক্ষিণখানে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর উদ্যোগে মানবাধিকার কর্মী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

ইমতিয়াজ আহমেদঃ রাজধানীর দক্ষিণখানে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর উদ্যোগে কর্মী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত মানবাধিকার কর্মী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস মনিটরিং অরগ্যানাইজেশন…

জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

ক্রাইম ফোকাস বিডিঃ জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনও টিকিট বিক্রি নয়, জনগণের জন্য কাজ করবে বিএনপি সরকার। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত ঈদগাঁ ময়দানের জনসভায় এসব কথা বলেন তিনি। হ্যাঁ-না ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনগণ সমর্থন দিয়েছে, বিএনপি তা বাস্তবায়ন করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বার্থে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করবে এই সরকার। দেশের জনগণই বিএনপির রাজনীতি। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারীদের পেছনে ফেলে কোনও উন্নয়ন সম্ভব নয়। বিএনপির ওপর দেশের মানুষের আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত করতে চায় একটি মহল, যারা নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করেছিল। দেশের সেবা করার জন্য বিএনপিকে সমর্থন দিয়েছে জনগণ। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ শান্তিতে ও ভালোভাবে বসবাস করতে চায়। জনগণ বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায়। যারা স্বাধীনতার সময় জনগণকে বিভ্রান্ত করেছিল, তারা এখনও জনগণকে বিভ্রান্ত করছে। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়াবে, আর বিএনপি জনগণের জন্য কাজ করবে।

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

ক্রাইম ফোকাস বিডিঃ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার যে শঙ্কার কথা জানিয়েছিল পুলিশ সদর দফতর, তার প্রেক্ষাপটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেছেন, পুলিশ সদর দফতরের চিঠির পর দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সব সময়েই নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দফতরের চিঠি পাওয়ার পর তা আরও বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কাজের অংশ। উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে গত বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এক চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে। পুলিশ সদর দফতরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেফতারের তথ্য জনানো হয়।

সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে: মির্জা ফখরুল

ক্রাইম ফোকাস বিডিঃ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পক্ষে জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে সারা দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব স্তরের স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়। সংসদকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতির ওপর নির্ভর করে। এসব প্রস্তুতির মধ্যে রয়েছে- ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ, নির্বাচন সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ধর্মীয় উৎসব ও পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনা, আবহাওয়া পরিস্থিতি মূল্যায়ন, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী জানান, আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার আগে প্রাক-প্রস্তুতির জন্য কমপক্ষে ৪৫ দিন সময় প্রয়োজন হয়।

৩০ এপ্রিলের পর সারাদেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রাইম ফোকাস বিডিঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানালেন, আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে। বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের জনগুরুত্বপূর্ণ এক নোটিশের জবাবে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংসদে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জয়নুল আবদিন ফারুক তার নোটিশে বলেন, বারবার অভিযান চালিয়েও রাজধানীর অভিজাত এলাকার শিশা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। অভিযান চালালেও আবারও আড়ালে বেনামে চালু হয়। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিশা লাউঞ্জ নিয়ন্ত্রণে মাদকদ্রব্য অধিদফতর অভিযান পরিচালনা করছে। নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় চালু করতে যাতে না পারে সে বিষয়ে নজরদারি রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে যৌথঅভিযান পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে অভিজাত এলাকায় ব্যাপকভাবে অবৈধ শিশা লাউঞ্জ গড়ে ওঠে।

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

ক্রাইম ফোকাস বিডিঃ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ। সোমবার (২৭ এপিল) চট্টগ্রামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান করে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় তাওহিদ হৃদয়ের অপরাজিত ফিফটিতে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এ নিয়ে নিউজিল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ দল। ২০২৩ সালে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা। অবশ্য বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১৫ করে জিতেছিল টাইগাররা। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রান তাড়া করতে নেমে কিউই বোলারদের সামনে ভুগতে থাকে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতে করেন ৪১ রান। রানের গতি বাড়াতে গিয়ে পাওয়ার প্লের শেষ ওভারে  নাথান স্মিথের শিকার হন সাইফ। ফেরার আগে ১৬ বলে ১৭ রান করেন তিনি। আরেক ওপেনার তানজিদ করেন ২৫ বলে ২০ রান। এদিকে ১৫ বলে ২১ রানে থামেন দলনেতা লিটন দাস। ১০.১ ওভারে ৭৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটেই পড়ে বাংলাদেশ দল। এমতাবস্থায় চতুর্থ উইকেটে দলের ভরসা জোগায় চতুর্থ উইকেট জুটি। ২৮ বলে ৫৬ রান তোলেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। মাত্র ১৪ বলে ২৮ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে যান ইমন। পঞ্চম উইকেটে মাত্র ১৯ বলে ৪৯ রানের অপ্রতিরোধ্য পার্টনারশিপ গড়েন হৃদয়-শামীম। তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন হৃদয়। মাত্র ২৯ বলে খেলা তার এই ইনিংসটি দুটি চার ও তিনটি ছয়ে সাজানো। আর মাত্র ১৩ বলে তিনটি চার ও দুটি ছয়ে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন শামীম। নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট পেয়েছেন ইশ সোধি। আর একটি করে উইকেট নেন নাথান স্মিথ ও জশ ক্লার্কসন। এর আগে, টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার টিম রবিনসন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। এসময় দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। আর এই দুই কিউই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। মজার ব্যাপার আউট হওয়ার আগে দুজনই করেন ৫১ রান। ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রান করেন ক্লার্ক। আর মাত্র ২৮ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রানে থামেন ক্লেভার। এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত কয়েক উইকেট হারানোর পর রানের গতিও কিছুটা কমে যায়। প্রথম ১০ ওভারে ১০০ রান করা নিউজিল্যান্ড পরের ৫ ওভারে করে মাত্র ৩০ রান। এর মাঝেই বেভন জ্যাকবস ১ রানে ও ড্যান ফক্সক্রফট ৩ রানে আউট হন। এরপর ফের একবার রানের চাকা সচল করেন অধিনায়ক নিক কেলি। কিন্তু ইনিংস শেষ করে ফিরতে পারেননি তিনি। শরিফুল ইসলামের করা বলে আউট হওয়ার আগে কিউই অধিনায়ক করেন ২৭ বলে ৩৯ রান। শেষদিকে জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ ও নাথান স্মিথ ৪ বলে ২ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

আগামী সপ্তাহে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে, লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

ক্রাইম ফোকাস বিডিঃ আগামী সপ্তাহের মধ্যে দেশে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে। লোডশেডিং নেমে আসবে ১৫শ' মেগাওয়াট থেকে সাত-আটশ মেগাওয়াটে— এ কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘ফোর্থ বাংলাদেশ-চীন রিনিউএবল এনার্জি ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক সংকটে জ্বালানি তেল আমদানি খরচ ২ বিলিয়ন ডলার বেড়েছে। বিগত সরকার ৫৬ হাজার কোটি টাকা বাকি রেখে গেছে। সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পরিশোধের চেষ্টা করছে। বকেয়ার কারণে কয়লা ও তেল আমদানিতে সমস্যা হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে অর্থ অপচয়ের নানা প্রকল্প করেছে বলেও দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী। বিদ্যুৎ সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ জোর দিচ্ছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। সরকার সোলার সিস্টেম বেসরকারি খাতে ছেড়ে দেবে বলেও জানান তিনি।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে বৈশাখী মেলার বিদায়।

রুনা আক্তারঃ রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ৭ দিন ব্যাপী এসো হে বৈশাখ ১৪৩৩ বঙ্গানুবাদ  বৈশাখী মেলা বিদায় নিয়েছে। উক্ত মেলায় জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে…