Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
Admin
April 28, 2026 2:07 am

ক্রাইম ফোকাস বিডিঃ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার যে শঙ্কার কথা জানিয়েছিল পুলিশ সদর দফতর, তার প্রেক্ষাপটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেছেন, পুলিশ সদর দফতরের চিঠির পর দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সব সময়েই নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দফতরের চিঠি পাওয়ার পর তা আরও বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কাজের অংশ।

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে গত বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এক চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে।

পুলিশ সদর দফতরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেফতারের তথ্য জনানো হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিগ্রিতে অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাও

টুঙ্গিতে ভূমি সেবা ক্যাম্প শুরু হোল্ডিং তথ্য হালনাগাদে বাড়ছে জনসচেতনতা

এবার ইসরায়েলের লক্ষ্যবস্তু ইরানের রেলপথ, রাতভর হামলায় নিহত ১৫

ঢাবি সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলায় প্রতিবাদে শাবি প্রেসক্লাবের মানববন্ধন

শুক্রবার জরুরি সভা ডেকেছে ছাত্রদলের নেতারা

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করা বড় আনন্দের

জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করলো সরকার

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলি

সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে: মির্জা ফখরুল