Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

ঢাবি সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলায় প্রতিবাদে শাবি প্রেসক্লাবের মানববন্ধন

প্রতিবেদক
Admin
April 28, 2026 1:45 am

ক্রাইম ফোকাস বিডিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দায়িত্বরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, হেনস্তা ও সংঘবদ্ধভাবে মব সৃষ্টির ঘটনার প্রতিবাদে নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব

শনিবার (২৫ এপ্রিল)  দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।

এসময় শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি নোমান ফয়সাল।

তিনি বলেন, “গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা ক্রমাগত বেড়েই চলেছে। এটা জাতির জন্য বড়ই অশনিসংকেত। কারণ গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর এই হামলা রাষ্ট্রে স্থিতিশীলতাকে বিনষ্ট করবে। একই সাথে আমরা দেখছি  যে, সাংবাদিকদের ওপর হামলাকে ভণিতার সুরে দুঃখপ্রকাশ করতে। অপরাধী গোষ্ঠী নিজেদের অপরাধকে ঢাকতে সাংবাদিকদের ক্যামেরাকে দমিয়ে রাখতে, কলমকে দমিয়ে রাখতে তারা চেষ্টা করেছে।

“সাংবাদিকদের টুটি চেপে ধরে কিংবা হামলা-মামলার ভয় দেখিয়ে কেউ দমিয়ে রাখতে পারেনি। বরং আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদ আমলে অনেক অপচেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যেকোনো ছাত্রসংগঠন ফ্যাসিবাদী কায়দায় হামলার পথ বেছে নেয় তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। যারাই এই ধরণের উগ্রতা প্রকাশ করতে গিয়ে হামলার বেচে নিবেন, তারা কোনো দিনই সফল হবে না।”

এসময় তিনি ঢাবির সাংবাদিক সমিতির ৩ দফা দাবির সাথে সংহতি প্রকাশ এবং হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান।

শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, “সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। যারা এই ধরনের হামলা চালায়, তারা মূলত সত্যকে ভয় পায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্রও নিরাপদ থাকবে না। তাই অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এসময় শাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ,  প্রেসক্লাবের বর্তমান যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যকরী সদস্য মো. ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন ও নাদির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো- আমিরে জামাত

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে বৈশাখী মেলার বিদায়।

উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা  প্রস্তাবনা

ইরানের ট্রেন চলাচল নেটওয়ার্কে হামলার হুমকি ইসরায়েলের

গণভোট নিয়ে জামায়াতের আধা প্রেম, আধা প্রতারণা: সংসদে আইনমন্ত্রী

কক্সবাজার সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

দলের নামে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘হাজার বছরের ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। কেউ এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Призовые акции играть

Призовые акции играть

আগামী সপ্তাহে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে, লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী