Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো- আমিরে জামাত

প্রতিবেদক
Admin
May 9, 2026 7:50 pm

ক্রাইম ফোকাস বিডিঃ কোনো ধর্ম-বর্ণ বা গোত্রকে টার্গেট করে কারও কোন ক্ষতিসাধন না করা হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে  আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয়। এছাড়া কোনো ধর্ম-বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন ক্ষতিসাধন না করা হয় সে বিষয়ে  ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো জায়গায় যদি নিরীহ মানবগোষ্ঠীর উপর জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। মজলুম যেখানে আছে, আমরা সবসময় সেই মজলুমের পক্ষেই থাকবো।

অপরদিকে গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। এছাড়া জাপানে আটদিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান জামায়াত আমীর। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম

কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে যে সকল বিষয়

ডিগ্রিতে অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাও

পেটের ভিতরে’ পাচারকালে ২ হাজার ইয়াবাসহ যুবক আটক – ১

শ্রমিকদের মর্যাদাকে উপেক্ষা করে কোনও সমাজ টেকসই হতে পারে না: ডাঃ শফিকুর রহমান

মঙ্গলবার রাতেই পুরো ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, যেদিন দেখা যেতে পারে চাঁদ

গণভোটসহ ১৬ অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে সংসদে উত্থাপনের সুপারিশ

ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, আহত জুবায়ের

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী