Monday , 30 September 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

গণপিটুনিতে সব মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

প্রতিবেদক
Admin
September 30, 2024 6:28 am

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মারা যাওয়া তোফাজ্জল হোসেনসহ গণপিটুনিতে সব মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এ রিট আবেদন দায়ের করা হয়। আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা-৯টার দিকে ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করেন শিক্ষার্থীরা। পরে ‘চোরের গ্যাং’ শনাক্ত করতে তাকে জেরা করা হয়। তিনি কয়েকজনের ফোন নম্বর মুখস্থ বলেন, যেগুলোর সত্যতা পাওয়া যায়। এতে তাকে ‘চোর’ হিসেবে উপস্থিত ছাত্রদের সন্দেহ বাড়ে। পরে তাকে পিটুনি দিয়ে ক্যান্টিনে খাওয়ানো হয়।

পরে দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ ও পেটানো হয়।মারধরের কারণে তার পা বেয়ে রক্তের ফোটা মেঝেতে পড়েছিল বলেও জানা যায়। একসময় তার অবস্থার অবনতি ঘটলে রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভারতকে ‘নোংরা জায়গা’ বললেন ট্রাম্প, কঠোর প্রতিক্রিয়া নয়াদিল্লির

কক্সবাজার সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ পেলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

হামের ভয়াবহতা করোনার চেয়ে কোন অংশে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরা জেনারেল হাসপাতালের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দ্রুতই মন্ত্রণালয়ে যাচ্ছে বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব

দ্রুততম সময়ে কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত বিএনপির

দেশের জ্বালানি মজুত ৩ মাসের চাহিদা মেটানোর মতো, যা গুরুতর সীমাবদ্ধতা

টেক্সটাইল খাতে সার্কুলার ইকোনমি কৌশল প্রণয়নে অংশীজনের জাতীয় পরামর্শ সভা

আগামী সপ্তাহে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে, লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী