Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

৩০ এপ্রিলের পর সারাদেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Admin
April 28, 2026 2:03 am

ক্রাইম ফোকাস বিডিঃ

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানালেন, আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে।

বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের জনগুরুত্বপূর্ণ এক নোটিশের জবাবে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংসদে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জয়নুল আবদিন ফারুক তার নোটিশে বলেন, বারবার অভিযান চালিয়েও রাজধানীর অভিজাত এলাকার শিশা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। অভিযান চালালেও আবারও আড়ালে বেনামে চালু হয়।

এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিশা লাউঞ্জ নিয়ন্ত্রণে মাদকদ্রব্য অধিদফতর অভিযান পরিচালনা করছে। নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় চালু করতে যাতে না পারে সে বিষয়ে নজরদারি রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে যৌথঅভিযান পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে অভিজাত এলাকায় ব্যাপকভাবে অবৈধ শিশা লাউঞ্জ গড়ে ওঠে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলি

বুধবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম

গণপিটুনিতে সব মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

কক্সবাজার সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

দেশের আইটি সেক্টরে নতুন একটি আইটি কোম্পানি যুক্ত হতে যাচ্ছে

গান শোনাবেন বুবলী

সাজা শেষে ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর

দেশের জ্বালানি মজুত ৩ মাসের চাহিদা মেটানোর মতো, যা গুরুতর সীমাবদ্ধতা

ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি