Tuesday , 7 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি

প্রতিবেদক
Admin
April 7, 2026 2:12 pm

আন্তর্জাতিক ডেস্কঃমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের জোরালো দাবি জানিয়েছেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি তৈরি ও বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির মুখে ট্রাম্পকে ‘মানসিকভাবে অনুপযুক্ত’ দাবি করে তার প্রশাসনের সদস্যদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি ট্রাম্পের কিছু আক্রমণাত্মক সিদ্ধান্ত ও বক্তব্যের পর এই দাবি নতুন করে সামনে এসেছে। ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবিতে সরব হয়েছেন বেশ কয়েকজন কংগ্রেস সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে অ্যারিজোনার কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি লিখেছেন, “ট্রাম্প একটি বিধ্বংসী ও অবৈধ যুদ্ধ উসকে দিচ্ছেন, ইরানে ব্যাপক যুদ্ধাপরাধ এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছেন। গত ৪৮ ঘণ্টায় তার বাগাড়ম্বর সব সীমা ছাড়িয়ে গেছে।”

মিনেসোটার কংগ্রেস সদস্য ইলহান ওমর ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন, “এই উন্মাদকে অবশ্যই পদ থেকে অপসারণ করতে হবে।”

নিউ মেক্সিকোর কংগ্রেস সদস্য মেলানি স্ট্যানসবারি বলেছেন, “২৫তম সংশোধনীর সময় এসেছে। কংগ্রেস এবং মন্ত্রিসভাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।”

ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জো ওয়ালশ-ও ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছেন, “তিনি চিরকাল এই দেশের জন্য একটি কলঙ্ক হয়ে থাকবেন। এমনকি বিশ্বের জন্যও। এখনই ২৫তম সংশোধনী চাই।”

সিনেট সদস্য (ডেমোক্র্যাট) ক্রিস মারফি বলেছেন, “আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে আমি ইস্টার ছুটির সময়টা সাংবিধানিক আইনজীবীদের ফোন করে ২৫তম সংশোধনী সম্পর্কে কথা বলে কাটাতাম। এটি সম্পূর্ণ এবং পুরোপুরি অপ্রকৃতিস্থ আচরণ। তিনি ইতিমধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। তিনি আরও হাজার হাজার মানুষকে হত্যা করতে যাচ্ছেন।”

 

সাধারণত ২৫তম সংশোধনী প্রয়োগ করতে হলে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। আইনপ্রণেতাদের এই চাপ ট্রাম্প প্রশাসনের ভেতরে কোনো নাটকীয় পরিবর্তন আনে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হিট স্ট্রোক প্রতিরোধে কী খাবেন?

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ পেলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে বৈশাখী মেলার বিদায়।

সাংবাদিকদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি করল ছাত্রদল

দক্ষিণখানে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর উদ্যোগে মানবাধিকার কর্মী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে- প্রধানমন্ত্রী, যশোরে

উত্তরা জেনারেল হাসপাতালের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Призовые акции играть

Призовые акции играть

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর