Monday , 6 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত হবে চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Admin
April 6, 2026 6:14 am

ক্রাইমফোকাস বিডিঃ

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সশরীরে চলবে নাকি অনলাইনে ফিরবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী দুই-একদিনের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে সবার মতামত গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করা হবে। এরপর আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আজকের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমরা আজ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বসেছি। তাদের সুবিধা-অসুবিধা ও পরামর্শগুলো শুনেছি।

বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতীয় স্বার্থে আমাদেরও কিছু সাশ্রয়ী পদক্ষেপ নিতে হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে বৈশাখী মেলার বিদায়।

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করা বড় আনন্দের

অনিয়মে দুর্বল পাঁচ ব্যাংক ঋণ পাচ্ছে ১৯ হাজার কোটি টাকা

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি মজুত ৩ মাসের চাহিদা মেটানোর মতো, যা গুরুতর সীমাবদ্ধতা

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংসদে দায়িত্বশীল আচরণের আহবান বিরোধীদলীয় নেতার

ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ, বৈষম্যহীনতার বার্তা

গণভোট নিয়ে জামায়াতের আধা প্রেম, আধা প্রতারণা: সংসদে আইনমন্ত্রী

সাংবাদিকদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি করল ছাত্রদল