রুনা আক্তারঃ রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ৭ দিন ব্যাপী এসো হে বৈশাখ ১৪৩৩ বঙ্গানুবাদ বৈশাখী মেলা বিদায় নিয়েছে। উক্ত মেলায় জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ বৈশাখের আনন্দ উপভোগ করেছে।
উক্ত মেলায় ফুটকোডের আয়োজন ছিল অত্যান্ত মনোরম ও সুন্দর পরিবেশে। এতে মেলায় আগত দর্শনার্থীদের মন কেড়েছে। প্রতিটি ডিপার্টমেন্টের জন্য মেলা কর্তৃপক্ষ পুরস্কারের ব্যবস্থা করেছে।
ফুটকোডে প্রথম পুরস্কার অর্জন করেন সুগন্ধা বিচ কক্সবাজারের ফুট ভিলেজ এন্ড রেস্টুরেন্ট ও কপি হাউস এর প্রতিষ্ঠাতা এস এম কিবরিয়া। ফুট কোড পরিচালনায় ছিলেন দেওয়ান আজাদ পারভেজ।
আয়োজনে ছিলেন এস.এম.ই।
ফুট ভিলেজ এন্ড রেস্টুরেন্ট ও কপি হাউস এর বিশেষত্ব ছিল এখানে সামুদ্রিক সকল প্রকার মাছ, অকটোপাস,কাকড়া বিশেষ প্রক্রিয়ায় অত্যন্ত সুস্বাদু ভাবে গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় জনমত বিবেচনায় উক্ত প্রতিষ্ঠান প্রথম পুরস্কার অর্জন করেছেন।
















