Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

নতুন সময়সূচি: রোববার থেকে অফিস ৯টা থেকে ৪টা

প্রতিবেদক
Admin
April 5, 2026 5:38 pm

ক্রাইম ফোকাস বিডিঃ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবা এ সময়সূচির বাইরে থাকবে।

এতে আরো বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন দেশ গড়া সম্ভব হবে’

উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা  প্রস্তাবনা

দলের নামে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

রাজস্ব বাড়লেও উন্নয়ন বঞ্চিত দেওহাটা পশুর হাট ও কাঠ বাজার

পেটের ভিতরে’ পাচারকালে ২ হাজার ইয়াবাসহ যুবক আটক – ১

মঙ্গলবার রাতেই পুরো ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

অনিয়ম ও দুর্নীতির আখড়া পূবাইল জোনাল অফিস , দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর পল্লী বিদ্যুৎ

আন্দোলনে শহীদ ফেনীর আরিফ নিজ গ্রামে চিরশায়িত

বিমানবন্দর থানা বিএনপি কর্তৃক লিফলেট বিতরণ কর্মসূচি

ড. মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ