Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ

প্রতিবেদক
Admin
April 24, 2026 4:11 pm

ক্রাইম ফোকাস বিডিঃপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস। এ সময় তার সঙ্গে ছিলেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। সাক্ষাতে তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক ও কার্যকরী আলোচনা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্পখাতে বাটা’র দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন। তিনি বাটা’র অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সহায়তা করার কথা জানান।

এ সময় বাটা’র গ্লোবাল সিইও প্যানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা, ফুটওয়্যার শিল্পের বিকাশ এবং এইখাতে বাটা’র ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি, তিনি বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় বাটা’র সামাজিক উদ্যোগও গুরুত্ব পায়। বিশেষ করে ‘বাটা চিলড্রেনস প্রোগ্রাম’-এর মাধ্যমে শিশুদের জন্য গৃহীত কার্যক্রম এবং দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশ’র অর্থ পরিচালক, ইলিয়াস আহমেদ এবং মানবসম্পদ পরিচালক, মালিক মেহেদী কবির।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজস্ব বাড়লেও উন্নয়ন বঞ্চিত দেওহাটা পশুর হাট ও কাঠ বাজার

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী

সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন দেশ গড়া সম্ভব হবে’

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

টাইগার রবিকে দেশে পাঠানো হচ্ছে, নিষিদ্ধ হতে পারে ভারতে

নতুন সময়সূচি: রোববার থেকে অফিস ৯টা থেকে ৪টা

উত্তরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি

“গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে”

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, যেদিন দেখা যেতে পারে চাঁদ

হরমুজে মার্কিনিদের অবরোধ থাকলেও সমস্যা হচ্ছে না কাস্পিয়ান সাগর দিয়ে ইরানকে ড্রোনের যন্ত্রাংশ দিচ্ছে রাশিয়া