Monday , 6 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

“গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে”

প্রতিবেদক
Admin
April 6, 2026 7:11 pm

ক্রাইমফোকাস বিডিঃ গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এ মন্তব্য করেন। দেশে আবারও ফ্যাসিবাদের উত্থানরোধে এ সময় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশের জন্য আরও যদি রক্ত দিতে হয় তা দিতে প্রস্তুত। তবুও এ দেশের মাটিতে ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেয়া হবে না।

ডা. শফিকুর রহমানের মতে, যেদিন থেকে গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। সংসদ মানুক আর না মানুক, ১১ দলীয় জোটের মাধ্যমে গণভোটের সেই রায় বাস্তবায়ন করেই ছাড়বেন তারা। কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয় বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই আন্দোলন চলবে বলে জানান বিরোধীদলীয় এ নেতা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৩০ এপ্রিলের পর সারাদেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ

ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি

অস্থিরতার মধ্যেই বাড়ল জেট ফুয়েলের দাম

ঢাবি সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলায় প্রতিবাদে শাবি প্রেসক্লাবের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলি

পোষা প্রাণী রাখার যত সুবিধা

দ্রুতই মন্ত্রণালয়ে যাচ্ছে বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব

“জামায়াত-শিবিরকে যারা গুপ্ত বলে, তারা ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল”- মিয়া গোলাম পরওয়ার