Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

আগামী সপ্তাহে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে, লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

প্রতিবেদক
Admin
April 28, 2026 1:55 am

ক্রাইম ফোকাস বিডিঃ

আগামী সপ্তাহের মধ্যে দেশে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে। লোডশেডিং নেমে আসবে ১৫শ’ মেগাওয়াট থেকে সাত-আটশ মেগাওয়াটে— এ কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘ফোর্থ বাংলাদেশ-চীন রিনিউএবল এনার্জি ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক সংকটে জ্বালানি তেল আমদানি খরচ ২ বিলিয়ন ডলার বেড়েছে। বিগত সরকার ৫৬ হাজার কোটি টাকা বাকি রেখে গেছে। সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পরিশোধের চেষ্টা করছে। বকেয়ার কারণে কয়লা ও তেল আমদানিতে সমস্যা হচ্ছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে অর্থ অপচয়ের নানা প্রকল্প করেছে বলেও দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী।

বিদ্যুৎ সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ জোর দিচ্ছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। সরকার সোলার সিস্টেম বেসরকারি খাতে ছেড়ে দেবে বলেও জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাইগার রবিকে দেশে পাঠানো হচ্ছে, নিষিদ্ধ হতে পারে ভারতে

মনিরা শারমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নারীশক্তি’

মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের

সংসদে বিল পাস: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ

ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ

ডিগ্রিতে অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাও

সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন দেশ গড়া সম্ভব হবে’

অনিয়ম ও দুর্নীতির আখড়া পূবাইল জোনাল অফিস , দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর পল্লী বিদ্যুৎ

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী