Monday , 6 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

সংসদে বিল পাস: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর

প্রতিবেদক
Admin
April 6, 2026 6:19 am

ক্রাইমফোকাস বিডিঃ সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি এখন স্থায়ী আইনে পরিণত হলো।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন–ফাইন্যানসিয়াল করপোরেশন ও স্ব–শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল–২০২৬’ কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি সংসদে বিবেচনার জন্য উত্থাপন করেন। বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় স্পিকার সরাসরি বিলের দফাগুলো ভোটে দেন এবং তা কণ্ঠভোটে পাস হয়। নতুন আইন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার এবং ক্যাডারবহির্ভূত সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এছাড়া স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর ক্ষেত্রেও একই বয়সসীমা কার্যকর হবে। তবে যেসব চাকরিতে প্রবেশের বয়সসীমা আগে থেকেই ৩২ বছরের বেশি ছিল (যেমন ৩৩, ৩৫, ৪০ বা ৪৫ বছর), সেগুলোও এখন এই আইনের অধীনে ৩২ বছরে নেমে আসবে। বিলটি উত্থাপনের সময় সম্পূরক কার্যসূচি নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটি রিপোর্ট দিয়েছে। এই বিষয়গুলো জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সম্পৃক্ত।

তাই প্রতিটি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, প্রতিটি অধ্যাদেশই পর্যায়ক্রমে সংসদে তোলা হবে এবং আলোচনার সুযোগ থাকবে। তবে আজ যে বিলটি আনা হয়েছে, সেটির বিষয়ে বিশেষ কমিটি সর্বসম্মতভাবে পাসের সুপারিশ করেছিল। জনপ্রশাসন মন্ত্রী মো. আব্দুল বারী বিলের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, চাকরিপ্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথমে অধ্যাদেশের মাধ্যমে বয়সসীমা ৩২ বছর করা হয়েছিল। কিন্তু কিছু নিয়োগবিধিতে বয়সসীমা আরও বেশি থাকায় জটিলতা তৈরি হয়। সেই জটিলতা নিরসন এবং বিসিএসসহ সব সরকারি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে এ আইনটি পাস করা আবশ্যক ছিল। উল্লেখ্য, বিলে উল্লিখিত নিয়ম অনুযায়ী এখন থেকে দেশের সব ধরনের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরাসরি জনবল নিয়োগের ক্ষেত্রে ৩২ বছরের নিয়মটি বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো ধরনের সম্পর্ক নেই : আইনমন্ত্রী

কক্সবাজারের নতুন ডিসি আব্দুল মান্নান

সংস্কার থেকে সরে এলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে শীঘ্রই : হাসনাত আবদুল্লাহ

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

দ্রুততম সময়ে কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত বিএনপির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে ক্ষয়ক্ষতি

ড. মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ

এবার ইসরায়েলের লক্ষ্যবস্তু ইরানের রেলপথ, রাতভর হামলায় নিহত ১৫

ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ

ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে বৈশাখী মেলার বিদায়।