Monday , 6 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো ধরনের সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রতিবেদক
Admin
April 6, 2026 6:07 am

ক্রাইমফোকাস বিডিঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ থাকা না থাকার ওপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদকে ধারণ করে হৃদয়ে। বিএনপি জুলাই সনদকে চেতনায় ধারণ করে। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্তের অক্ষরে লিখিত। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এদেশের আপমর জনসাধারণের মুক্তির একটি সনদ। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ আর জুলাই সনদ বলছে আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে- এটা মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য। তারা বলেন ৭২-এর সংবিধান মানি না। আমরা বলি ৭২-এর সংবিধান জুলাই সনদের অংশ। জুলাই সনদও ৭২-এর সংবিধানে ঢোকার অপেক্ষায় আছে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে পৃথিবীর দেশে দেশে তেলের দাম বৃদ্ধি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। খোদ আমেরিকায় প্রায় ৫০ শতাংশ তেলের দাম বাড়ানো হয়েছে। আমাদের পাশে সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। আমরা এখন পর্যন্ত তেলের দাম সহনীয় পর্যায়ে রেখেছি, বাড়াইনি। আমরা যাচাই-বাছাই করছি আর কতদিন এভাবে চালানো যায় ।

আইনমন্ত্রী বলেন, তেল সংকট কৃতিমভাবে তৈরি করা হচ্ছে। এই সংকট কেন তৈরি হচ্ছে? এই সংকটটা তৈরি হচ্ছে এক শ্রেণীর মানুষ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। মোটরসাইকেল নিয়ে এসে, গাড়ি নিয়ে এসে একই তেল একই দিনে দুই তিনবার তারা লাইন দিয়ে তেল নিয়ে যেয়ে বাসায় রেখে বোতলে ভর্তি করে, ড্রামে ভর্তি করে এসে আবার তেল নিতে আসছেন। আমরা এতদিন সফট লাইনে ছিলাম। আমরা বলেছি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি এবং মজুতদারীর বিরুদ্ধে সেকশন ২৫ এর যে শাস্তির বিধান করা হয়েছে প্রয়োজনবোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সেই কারণে প্রশাসনকে বলছি আপনারা কঠোর হোন। আপনাদেরকে সাথে অতন্দ্র প্রহরীর মতো আমার সংগঠনের নেতাকর্মীরা থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল, নদীখনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন খাল জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে। আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খান খনন কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, আহত জুবায়ের

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম

নতুন সময়সূচি: রোববার থেকে অফিস ৯টা থেকে ৪টা

মুক্তিযুদ্ধ সনদ থেকে বঞ্চিত হাজী আব্দুল মান্নান দেওয়ানের আত্ম কাহিনী

গান শোনাবেন বুবলী

শেয়ারবাজারে দিনের ব্যবধানে লেনদেন কমলো ১৭২ কোটি

নির্বাচিত হয়েই বিএনপি গণভোটকে অস্বীকার করেছে: নাহিদ

অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মনিরা শারমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নারীশক্তি’

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘হাজার বছরের ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। কেউ এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।