Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Admin
April 5, 2026 5:34 pm

ক্রাইমফোকাস বিডিঃ মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে দেশে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী কর্মী। তাদের বেশিরভাগের ভিসার মেয়াদও শেষ। এ অবস্থায় প্রয়োজন অনুযায়ী প্রবাসীদের ভিসার মেয়াদা বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্য সংঘাতে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে, যে সব দেশে প্রয়োজন হবে সে অনুযায়ী ভিসার মেয়াদ বাড়ানো হবে। প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে শামা ওবায়েদ বলেন, প্রবাসী কর্মীরা নিরাপদে যাতে দেশে আসতে পারেন ও অন্য দেশে যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহের মধ্যে ৩ জনেরটা দেশে আনা হয়েছে। বাকিদের মরদেহ আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা চালানো হচ্ছে।

এ সময় অবৈধপথে বিদেশে যাওয়া প্রবাসীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে মানবপাচারের ঘটনায় অনেকের প্রাণ যাচ্ছে। অনেকে আটকা পড়েছেন বিভিন্ন দেশে। তাদের ফেরত আনার চেষ্টা চলছে। এছাড়া যারা মানবপাচারের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ পেলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি

দক্ষিণখানে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর উদ্যোগে মানবাধিকার কর্মী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

কক্সবাজার সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপিটুনিতে সব মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস

দলের নামে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম

লেবাননে ইসরায়েলি হামলায় ৮৩ শিশুসহ অন্তত ৩৯৪ জন নিহত