Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

টেক্সটাইল খাতে সার্কুলার ইকোনমি কৌশল প্রণয়নে অংশীজনের জাতীয় পরামর্শ সভা

প্রতিবেদক
Admin
April 24, 2026 4:19 pm

প্রাইম ফোকাস বিডিঃ বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের জন্য সার্কুলার ইকোনমিবিষয়ক জাতীয় কৌশলের খসড়া নিয়ে আলোচনার লক্ষে ঢাকায় সরকার, শিল্প এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্টদের অংশগ্রহণে জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ফিনল্যান্ড সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত ‘সুইচ টু সার্কুলার ইকোনমি ভ্যালু চেইন্স’ (সুইচটুসিই) প্রকল্পের আওতায় এবং চ্যাথাম হাউসের সহযোগিতায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বৈশ্বিক টেক্সটাইল ভ্যালু চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণে ‘প্রি-কনজিউমার’ বর্জ্য তৈরি করে। এটি একটি বড় সুযোগ তৈরি করেছে, যেখানে রিসাইক্লিং বা পুনর্চক্রায়ন বাড়ানো এবং উদ্ভাবনী ব্যবসায়িক মডেল গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সার্কুলার টেক্সটাইলে নিজেকে বৈশ্বিক নেতৃত্বের ভূমিকায় প্রতিষ্ঠিত করতে পারে।

আলোচনায় মিশ্র তন্তুর রিসাইক্লিং চ্যালেঞ্জ, স্বচ্ছ সরবরাহ শৃঙ্খল এবং একটি জাতীয় সার্কুলার কৌশল গ্রহণের মাধ্যমে একটি টেকসই টেক্সটাইল ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এবার ইসরায়েলের লক্ষ্যবস্তু ইরানের রেলপথ, রাতভর হামলায় নিহত ১৫

গণভোটসহ ১৬ অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে সংসদে উত্থাপনের সুপারিশ

কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো- আমিরে জামাত

গণপিটুনিতে সব মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

ড. মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ পেলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

কারও ছোট ভাই হিসেবে সংসদে আসিনি, দুর্নীতির প্রমাণ দিন: নাহিদ

নতুন সময়সূচি: রোববার থেকে অফিস ৯টা থেকে ৪টা

নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য-সংযম দেখানোর নির্দেশনা কেন্দ্রীয় ছাত্রদলের

অস্থিরতার মধ্যেই বাড়ল জেট ফুয়েলের দাম