Monday , 6 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক ১১ দলীয় ঐক্যের জোটের

প্রতিবেদক
Admin
April 6, 2026 6:51 pm

ক্রাইমফোকাস বিডিঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৬ষ্ঠ দিনে গতকাল বুধবার বিকেলে বিরোধীদলের সংসদ সদস্যরা ওয়াকআউট করে রাজপথে নামার যে হুঁশিয়ারি দিয়েছিল, সেই পথেই হাঁটার প্রক্রিয়া হিসেবে কর্মসূচির ডাক দিয়েছে।

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে, বেলা ১২টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যের অন্যান্য দলের শীর্ষ নেতারা। হামিদুর রহমান আযাদ জানান, ১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দল।

তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। এ সময় হামিদুর রহমান আযাদ সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিমানবন্দর থানা বিএনপি কর্তৃক লিফলেট বিতরণ কর্মসূচি

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে- প্রধানমন্ত্রী, যশোরে

সংসদে দায়িত্বশীল আচরণের আহবান বিরোধীদলীয় নেতার

জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

পেটের ভিতরে’ পাচারকালে ২ হাজার ইয়াবাসহ যুবক আটক – ১

“গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে”

দেশের আইটি সেক্টরে নতুন একটি আইটি কোম্পানি যুক্ত হতে যাচ্ছে

ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ, বৈষম্যহীনতার বার্তা

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

বদরখালীতে স্থায়ী পুলিশ ফাঁড়ির স্থাপনের জোর দাবি’