Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

বদরখালীতে স্থায়ী পুলিশ ফাঁড়ির স্থাপনের জোর দাবি’

প্রতিবেদক
Admin
September 18, 2025 4:59 pm

মোঃ সাইফুল ইসলাম, কক্সবাজার 

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে আইন-শৃঙ্খলা বিষয়ক উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির হলরুমে বদরখালী বিট পুলিশিং এর উদ্যোগে উপরোক্ত উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বদরখালী ভার্চু স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে ও সাংবাদিক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় এবং বদরখালী মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আয়ুবীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
উক্ত উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদুল আলম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সভাপতি এহেছানুল কাদের চৌধুরী সাব্বির, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এম আলী আকবর, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির, বদরখালী বাজার আইন-শৃঙ্খলা কমিটির প্রধান সমন্বয়কারী আইয়ুব আজম বাহাদুর, বদরখালী ইউনিয়ন জামায়াতের আমির ওমর আজম, বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন এম.এ, বদরখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল ইসলাম, বদরখালী আল-আজহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাব উদ্দিন, বদরখালী কলোনিজিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাঈম লিটন এবং বদরখালী ভার্চু স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।

 

বক্তারা বলেন, বদরখালী ইউনিয়নে চুরি,খুন,ডাকাতি, চাঁদাবাজি ও মাদক সেবন প্রতিনিয়ত হচ্ছে । ফলে শান্তিপূর্ণ বদরখালী এখন অশান্তির রাজ্যের পরিণত হয়ে। তাই বক্তারা, বদরখালীতে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ির স্থাপনের জোর দাবি জানান। কেন না, চকরিয়া থানা থেকে পুলিশ আসতে আসতে অপরাধীরা অপরাধ করে চলে যায়। ফলে অপরাধের প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোহিদুল আনোয়ার বলেন, চকরিয়া থানা ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। সে হিসেব আমাদের পুলিশ সংখ্যা অনেক কম। তবু আমরা চেষ্টা করি যেখানে অপরাধ হয় সেখানে গিয়ে মোকাবেলা করার জন্য। বদরখালীতে আইন-শৃঙ্খলার যে অবনতি হয়েছে তা খুব শীঘ্রই উন্নতির দিকে যাবে।

তিনি আরো বলেন, বদরখালী অপরাধের যে প্রবণতা বেড়েছে খুব দ্রুত সময়ে উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। তবে বদরখালীবাসীর সহযোগিতা কামনা করি। পুলিশের সবকিছু একা করা সম্ভব নয়,পাশাপাশি জনগণের সহযোগিতা লাগবে। বদরখালীতে যারা মাদকের সাথে জড়িত এবং অন্যন্যা খারাপ কাজে জড়িত তারা কেউ রেহায় পাবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জনগণের শান্তি নষ্ট করবে, এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

কক্সবাজার সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: সংসদে জামায়াত ইসলামী আমির

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করা বড় আনন্দের

নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য-সংযম দেখানোর নির্দেশনা কেন্দ্রীয় ছাত্রদলের

গণমাধ্যম, স্থানীয় সরকার শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারেও কমিশন শিগগিরই

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘হাজার বছরের ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। কেউ এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

তিস্তায় ভাঙনের আশঙ্কা, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ

সংসদে দায়িত্বশীল আচরণের আহবান বিরোধীদলীয় নেতার