Tuesday , 15 April 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন দেশ গড়া সম্ভব হবে’

প্রতিবেদক
Admin
April 15, 2025 11:57 am

ক্রাইম ফোকাস:

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বলেছেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং সম্ভাবনাকে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

Google news

 

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  আয়োজিত বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সচিব বলেন, “ইউনেস্কো কর্তৃক পয়লা বৈশাখের শোভাযাত্রাকে “মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আজকের এই আনন্দ শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে, যা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদের অগ্রগামী করবে।”

আরো পড়ুন:

ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র সচিব

ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র সচিব

অনুমতি না নিয়ে কানাডায় চলে যান রাষ্ট্রদূত হারুন, হার্ডলাইনে সরকার

অনুমতি না নিয়ে কানাডায় চলে যান রাষ্ট্রদূত হারুন, হার্ডলাইনে সরকার

 

বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব। সারা বছর দেশের মানুষের জীবন আনন্দ এবং সুন্দরভাবে যেনো কাটে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে, সকালে আনন্দ শোভাযাত্রা দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন এর বর্ষবরণ উৎসব শুরু করা হয়। এছাড়া উৎসব মঞ্চে সংগীত, নৃত্য এবং নাটিকার আয়োজন করা হয়। নগর ভবনের সম্মুখ প্রাঙ্গণে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব।

উৎসবে দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এর কর্মকর্তাসহ বিভিন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টুঙ্গিতে ভূমি সেবা ক্যাম্প শুরু হোল্ডিং তথ্য হালনাগাদে বাড়ছে জনসচেতনতা

ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে বৈশাখী মেলার বিদায়।

সাংবাদিকদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি করল ছাত্রদল

কক্সবাজারের নতুন ডিসি আব্দুল মান্নান

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে- প্রধানমন্ত্রী, যশোরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও শিবিরের মধ্যে আবারো উত্তেজনা

নির্বাচিত হয়েই বিএনপি গণভোটকে অস্বীকার করেছে: নাহিদ

অস্থিরতার মধ্যেই বাড়ল জেট ফুয়েলের দাম

সংস্কার থেকে সরে এলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে শীঘ্রই : হাসনাত আবদুল্লাহ