রুনা আক্তারঃ রাজধানীর উত্তরখানে উত্তরখান নাগরিক কল্যাণ কমিটি কর্তৃক সদস্য পরিচিতি অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরখান নাগরিক কল্যাণ কমিটির কেন্দ্রীয় সভাপতি ক্যাপ্টেন শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তরখান নাগরিক কল্যাণ কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তরখান ফৌজির বাতান সংলগ্ন এলাকার সভাপতি মোঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরখান নাগরিক কল্যাণ কমিটির ১৭টা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সদস্য পরিচিতি অনুষ্ঠানে ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দরা একে একে তাদের অভিমত ব্যক্ত করেন। একে অপরের সহযোগিতা ও কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। যেকোনো দুর্যোগ মোকাবেলায় সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সারাদিনব্যাপী উৎসবমুখর পরিবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।


















