Monday , 27 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

নির্বাচিত হয়েই বিএনপি গণভোটকে অস্বীকার করেছে: নাহিদ

প্রতিবেদক
Admin
April 27, 2026 6:35 pm

ক্রাইম ফোকাস বিডিঃ

Logo
 

রাজনীতি

নির্বাচিত হয়েই বিএনপি গণভোটকে অস্বীকার করেছে: নাহিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৯:০৬

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
email sharing button
copy sharing button
print sharing button
নির্বাচিত হয়েই বিএনপি গণভোটকে অস্বীকার করেছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কমিট করেছিলাম- এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ এ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতা ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের লেগেসি থেকে এ নির্বাচনকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।

দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে অভিযোগ করে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে। তিনি বলেন, সারাদেশ থেকেই এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টেক্সটাইল খাতে সার্কুলার ইকোনমি কৌশল প্রণয়নে অংশীজনের জাতীয় পরামর্শ সভা

গণপিটুনিতে সব মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

থাইল্যান্ডে বাস দুর্ঘটনা: ২০ জনেরও বেশি শিশুর মৃত্যুর আশঙ্কা

কক্সবাজারের নতুন ডিসি আব্দুল মান্নান

বুধবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আ. লীগের ৩০০ নেতাকর্মীর নামে পৃথক ২ মামলা

দ্রুত চিকিৎসায় আবার সেরে গেছে ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু

রাজস্ব বাড়লেও উন্নয়ন বঞ্চিত দেওহাটা পশুর হাট ও কাঠ বাজার

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গিয়েছেন‌ প্রধানমন্ত্রী

আন্দোলনে শহীদ ফেনীর আরিফ নিজ গ্রামে চিরশায়িত