Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

দ্রুত চিকিৎসায় আবার সেরে গেছে ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু

প্রতিবেদক
Admin
April 24, 2026 4:38 pm

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তার শরীর থেকে ক্যানসার নির্মূল হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ করেন এ দখলদার।

তিনি বলেছেন, ২০২৪ সালের ডিসেম্বরে তার প্রোস্টেট সার্জারি হয়। এরপর এক রুটিন চেকআপে ধরা পড়ে তার প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ক্যানসারযুক্ত টিউমার রয়েছে। যেটি ছড়িয়ে পড়ার আগেই শনাক্ত হয়। এরপর নিয়মিত চিকিৎসায় ক্যানসার নির্মূল হয়ে যায়।

এদিকে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর হার্টে পেসমেকার পরানো হয়। তার সর্বশেষ স্বাস্থ্য রিপোর্টে দেখা গেছে, তার হার্টও সুস্থ আছে।

যুদ্ধাপরাধে অভিযুক্ত ও আইসিসির ওয়ান্টেড নেতানিয়াহুর বর্তমান বয়স ৭৬।

সর্বশেষ - জাতীয়