Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

কক্সবাজার সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রতিবেদক
Admin
September 18, 2025 4:55 pm

মোঃ সাইফুল ইসলাম, কক্সবাজার 

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।

একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছলিমুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো: অহিদুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক আফরোজা সোলতানা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক ও একাদশ শ্রেণির ভর্তি কমিটির সদস্য মামুন উদ্দিন জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিভাগীয় শিক্ষকবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনজনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ ছলিমুর রহমান ভর্তিকৃত শিক্ষার্থীদের কক্সবাজার সরকারি মহিলা কলেজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত শ্রেণি কার্যক্রমে উপস্থিত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, ইংরজি বিভাগের প্রভাষক মো: সাকিহ উদ্দিন কাদের, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, শিক্ষক পরিষদের সম্পাদক আফরোজা সোলতানা। বক্তারা একাডেমিক পড়াশুনার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত