Tuesday , 1 October 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

দলের নামে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রতিবেদক
Admin
October 1, 2024 6:31 pm

 

নিজস্ব প্রতিবেদন: গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সম্প্রতি “মুক্তির চেতনায় বাংলাদেশ “-র সাথে একান্ত সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, তারেক রহমান বারবার দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন যে, বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি, লুটপাট বা দখলবাণিজ্য করা যাবে না। যদি কেউ এমন অপরাধে লিপ্ত হয়, দল তার দায়ভার বহন করবে না।

রাকিব উদ্দিন আরও বলেন, বিএনপি একটি দায়িত্বশীল দল এবং তারা দেশের উন্নয়নে সহযোগিতা করবে। দলের সকল নেতা-কর্মীদের বিশৃঙ্খলা ঠেকাতে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার আহ্বান জানানো হয়েছে। দলের আদর্শ বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি।

বিশেষ প্রতিনিধি মো. শাওন/ এম সি বি নিউজ

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বুধবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মঙ্গলবার রাতেই পুরো ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করলো সরকার

নির্বাচিত হয়েই বিএনপি গণভোটকে অস্বীকার করেছে: নাহিদ

সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন দেশ গড়া সম্ভব হবে’

অনিয়মে দুর্বল পাঁচ ব্যাংক ঋণ পাচ্ছে ১৯ হাজার কোটি টাকা

উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা  প্রস্তাবনা

নতুন সময়সূচি: রোববার থেকে অফিস ৯টা থেকে ৪টা

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘হাজার বছরের ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। কেউ এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিতে ভূমি সেবা ক্যাম্প শুরু হোল্ডিং তথ্য হালনাগাদে বাড়ছে জনসচেতনতা