Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

হরমুজে রাশিয়ার জন্য টোল মওকুফের সিদ্ধান্ত ইরানের

প্রতিবেদক
Admin
April 24, 2026 4:27 pm

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে রাশিয়াকে টোল-ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে কাজেম জালালি বলেছেন, “বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান; যেমন রাশিয়া। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।”

ইরানের ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকায় রাশিয়া ছাড়া আর কোন কোন দেশ আছে— তা অবশ্য বলেননি কাজেম জালালি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর কিছুদিন পর দেশটির সরকার সিদ্ধান্ত নেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের যেসব মিত্র এই যুদ্ধের পক্ষে— তারা ব্যতীত অন্যান্য দেশের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে। তবে সেক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি দিতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দ্রুততম সময়ে কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত বিএনপির

আন্দোলনে শহীদ ফেনীর আরিফ নিজ গ্রামে চিরশায়িত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরাতে আবেদন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে ক্ষয়ক্ষতি

ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ

ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ

হরমুজে মার্কিনিদের অবরোধ থাকলেও সমস্যা হচ্ছে না কাস্পিয়ান সাগর দিয়ে ইরানকে ড্রোনের যন্ত্রাংশ দিচ্ছে রাশিয়া

মহেশখালী সরকারি মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

থাইল্যান্ডে বাস দুর্ঘটনা: ২০ জনেরও বেশি শিশুর মৃত্যুর আশঙ্কা

টাইগার রবিকে দেশে পাঠানো হচ্ছে, নিষিদ্ধ হতে পারে ভারতে