Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

সংসদে দায়িত্বশীল আচরণের আহবান বিরোধীদলীয় নেতার

প্রতিবেদক
Admin
April 28, 2026 1:50 am

ক্রাইম ফোকাস বিডিঃ  সরকারি দলের এমপিদের উদ্দেশ করে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের (সবার) কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়।’ গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনের ২১তম দিনে সরকারি দলের এক এমপির বক্তব্যের পাল্টা জবাব দিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। তার আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া তথ্যের কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ এক হাজার ৪০০ শহীদের কথা বলা হয়েছে, সেখানে বিরোধীদলীয় নেতা গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে কিভাবে এক হাজার ২০০ শহীদের বাসায় যাওয়ার দাবি করেন।

একে তিনি ইতিহাসের নতুন বিকৃতি এবং ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এমপি আমাকে কোট করে একটি কথা বলেছেন। বিষয়টি জুলাই শহীদদের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা যদি ৮০০ প্লাস হয়, তাহলে আমি এক হাজার ২০০ বাড়িতে গেলাম কিভাবে? ওনাকে এখানে আমি এখন দেখছি না। তিনি থাকলে বলতাম যে, হিসাবটা প্রতিমন্ত্রীর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাউদ্দিন টুকু সাহেব তাঁর বক্তব্যে নিজেই বলেছেন, শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গসংগঠনের লোকেরাই শহীদ হয়েছে এক হাজারের ঊর্ধ্বে। আমি যদি তাঁর কথাটাই সমর্থন করি, তাহলে হিসাব এখান থেকেই তিনি পাবেন। আমার কাছে কষ্ট করে আসতে হবে না।

তিনি আরো বলেন, ‘আমি আন-অথেন্টিক কোনো কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছেন। আমাদের ওয়েবসাইটে অ্যাভেইলেবল। চেক, ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরই তালিকাগুলো করেছি। এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়; জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে, এই সংখ্যাটা এক হাজার ৪৫১।’ বিরোধীদলীয় নেতা বলেন, ‘বিভিন্ন জায়গায় যখন যাই, কিছু মানুষ আসেন; তাঁরা মুখের দিকে তাকিয়ে থাকেন। এরপর বলেন, আমার বাবাটার কোনো খবর আপনাদের কাছে আছে কি না? ওই যে দুই দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে গুম করা হয়েছে, তাদের হিসাব তো কেউ দিচ্ছে না। এ সংখ্যা তো আরো বেশি।’ তিনি বলেন, ‘জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘হাজার বছরের ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। কেউ এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ডিগ্রিতে অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাও

টুঙ্গিতে ভূমি সেবা ক্যাম্প শুরু হোল্ডিং তথ্য হালনাগাদে বাড়ছে জনসচেতনতা

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের

ইরানের ট্রেন চলাচল নেটওয়ার্কে হামলার হুমকি ইসরায়েলের

টাইগার রবিকে দেশে পাঠানো হচ্ছে, নিষিদ্ধ হতে পারে ভারতে

দলের নামে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

শুক্রবার জরুরি সভা ডেকেছে ছাত্রদলের নেতারা

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

উত্তরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি