Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

টেকনাফে ৩ লাখ ৪০হাজার ইয়াবা সহ মিয়ানমারে মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
Admin
September 18, 2025 5:21 pm

মোঃ সাইফুল ইসলাম, কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফনদীর সুইচগেইট এলাকার থেকে মো. ওমর সিদ্দিক (২৮) নামে একজন মিয়ানমারের নাগরিককে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গ্রেপ্তার ওই যুবক মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু টাউন শিফে খারাংখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওসমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচগেইট এলাকার কেওড়া বাগান থেকে ইয়াবা এ চালানটিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে কণের্ল মো আশিকুর রহমান।

 

এ উপলক্ষে বিকেলের দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত  বক্তব্য পাঠ করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে কণের্ল মো আশিকুর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন-র্যাবের সহকারী পুলিশ সুপার আ ম ফারুক। টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অপারেশন কমর্কতা  লেঃ মোঃ সাদিক রাফি, ক্যাপ্টেন মুবাশ্শির নাকীব তরফদার।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে কণের্ল মো আশিকুর রহমান বলেন, উদ্ধার করা ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত হিমেল রায় বলেন, মাদক ও অবৈধ  অনুপ্রবেশের দায়ে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি করল ছাত্রদল

সংস্কার থেকে সরে এলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে শীঘ্রই : হাসনাত আবদুল্লাহ

যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস

দলের নামে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

গণমাধ্যম, স্থানীয় সরকার শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারেও কমিশন শিগগিরই

গণভোট নিয়ে জামায়াতের আধা প্রেম, আধা প্রতারণা: সংসদে আইনমন্ত্রী

থাইল্যান্ডে বাস দুর্ঘটনা: ২০ জনেরও বেশি শিশুর মৃত্যুর আশঙ্কা

দ্রুতই মন্ত্রণালয়ে যাচ্ছে বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব

হামের ভয়াবহতা করোনার চেয়ে কোন অংশে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: সংসদে জামায়াত ইসলামী আমির