Monday , 23 June 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দূর পরবাস
  10. ধর্ম
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিশেষ সংবাদ
  14. মতামত
  15. রাজনীতি

অনিয়ম ও দুর্নীতির আখড়া পূবাইল জোনাল অফিস , দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর পল্লী বিদ্যুৎ

প্রতিবেদক
Admin
June 23, 2025 11:15 am

গাজীপুরের পূবাইল জোনাল অফিসে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এখন দালালচক্রের করাল গ্রাসে। বিদ্যুৎ সংযোগ, মিটার প্রতিস্থাপন, বিল সংশোধন থেকে শুরু করে যেকোনো সেবার জন্যই সাধারণ গ্রাহকদের দালালদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। অফিসের নির্দিষ্ট কর্মচারীদের সঙ্গে দালালদের সখ্যতা স্পষ্ট—এ যেন প্রকাশ্যেই চলছে দুর্নীতির মহোৎসব।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রকৃত সেবার বদলে অতিরিক্ত অর্থ আদায় আর সুপারিশই হয়ে উঠেছে এখানকার নিয়ম। অনেকেই অভিযোগ করেন, সঠিক বিল তৈরি করা হয় না,যার কারণে নানামুখী জটিলতা সৃষ্টি করা হয় ইচ্ছাকৃতভাবে।

এছাড়া অভিযোগ রয়েছে, বিদ্যুৎ সংযোগ দিতে নিয়মের বাইরে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। উল্লেখ্য যে নতুন মিটারের আবেদনের জন্য গাজীপুরের পুবাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে যান ৩৯ নং ওয়ার্ডের জাগিরারটেক গ্রামের সাইদুল ইসলাম, পুবাইল পল্লী বিদ্যুতের অফিসের মধ্যেই মানিক ও প্রান্ত নামে দুজন দালাল এসে তার সাথে কথা বলেন, তাদের সাথে কথা বলে লোকটাকে ভুলিয়েভালিয়ে তার কাছ থেকে নতুন সংযোগ স্থাপনার নাম করে নেয়া হয় ৬০০০/ টাকা, এছাড়াও খাম্বা থেকে লাইন সংযোগ দেয়ার জন্য বাদল নামের একজন নিয়েছে দশ হাজার টাকা, অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুললেই গ্রাহকদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।

এসব বিষয় নিয়ে পবাইল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নুরুন্নবী সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমার সময় নেই, তাছাড়া আপনি যদি নিউজ করেন তাহলে আপনি কত বড় সাংবাদিক তা আমার দেখে নেওয়ার আছে, আপনি নিউজ করলে আপনার সমস্যা হবে, এবং আপনার নামে আমি মামলা করব, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাংবাদিককে হুমকি প্রদান করে।

জনসাধারণের দাবি, অবিলম্বে পূবাইল জোনাল অফিসে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দালালচক্র এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলো—সেবা প্রতিষ্ঠানে যেন জনগণের ভোগান্তি না হয়, সে নিশ্চয়তা দিন।

 

পর্ব-০১

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে যে সকল বিষয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ পেলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে: মির্জা ফখরুল

“জামায়াত-শিবিরকে যারা গুপ্ত বলে, তারা ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল”- মিয়া গোলাম পরওয়ার

সংসদে দায়িত্বশীল আচরণের আহবান বিরোধীদলীয় নেতার

Призовые акции играть

Призовые акции играть

দক্ষিণখানে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর উদ্যোগে মানবাধিকার কর্মী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘হাজার বছরের ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। কেউ এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

টাইগার রবিকে দেশে পাঠানো হচ্ছে, নিষিদ্ধ হতে পারে ভারতে